রাষ্ট্রীয় সম্পদ গ্যাস নিয়ে রাজনীতি করা ঠিক নয়: ওবায়দুল কাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, ‘গ্যাস কোনো দলের সম্পদ নয়। এটি আমাদের রাষ্ট্রীয় সম্পদ। তাই রাষ্ট্রীয় সম্পদ নিয়ে কোনো রাজনীতি করা ঠিক নয়।’আজ শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জের শাহজাদপুর গ্রামে সুন্দলপুর গ্যাসকূপ খনন প্রকল্প পরিদর্শনকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।আওয়ামী লীগের নেতা বলেন, কোম্পানীগঞ্জের এ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস ওঠানো সম্ভব হলে চট্টগ্রাম বিভাগে গ্যাসের সঙ্কট অনেকাংশে কমে যাবে। সেই সঙ্গে গ্যাস দিয়ে স্থাপিত হবে বিদ্যুেকন্দ্র। আর বিদ্যুত্ সমস্যা দূর হলে বর্তমান সরকারের দিন বদলের স্লোগান বাস্তবায়ন সম্ভব হবে। এ সময় বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহম্মেদ, নোয়াখালীর জেলা প্রশাসক (ডিসি) সিরাজুল ইসলাম, পুলিশ সুপার (এসপি) হারুন-উর-রশীদ হাযারী, কোম্পানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সাহাবউদ্দিন, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।