রাস্তা পার হতে গিয়ে বাসচাপায় শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়িতে সড়ক পার হওয়ার সময় বাসচাপায় আরাফাত হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে তিনটায় এই দুর্ঘটনা ঘটে।এ ঘটনায় আরাফাতের বাবা শাহজাহান শেখ, মা অঞ্জনা বেগম ও ছোট ভাই আবির আহত হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আজ বিকেলে কাঠমিস্ত্রি শাহজাহান ও অঞ্জনা বেগম তাঁদের দুই ছেলে আরাফাত ও আবিরকে নিয়ে বনানী চেয়ারম্যানবাড়িতে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরাফাত মারা যায়। আহত শাহজাহানকে উদ্ধার করে রাজধানীর পঙ্গু হাসপাতালে এবং অঞ্জনা ও আবিরকে মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।বনানী থানার কর্তব্যরত উপপরিদর্শক নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় লোকজনের সহায়তায় বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। চালক পলাতক।