রাস্তা সংস্কারে দ্রুত অর্থ বরাদ্দ দিতে মন্ত্রণালয়ের অনুরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি সারা দেশে রাস্তা মেরামতের জন্য আট হাজার কোটি টাকা জরুরি ভিত্তিতে বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করেছে। আজ রোববার কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান জাতীয় সংসদ ভবনে তাঁর নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন। মুজিবুর রহমান বলেন, ‘আমাদের এখানে বিটুমিন দিয়ে রাস্তা সংস্কার করা হয়। এই কাজ শীতকালে শুরু করে মে মাসে শেষ করতে হবে। অন্য সময়ে করলে বিটুমিন নষ্ট হয়ে যায়। আর এই সময়ের মধ্যে কাজ করতে হলে যোগাযোগ মন্ত্রণালয়কে দ্রুত টাকা দিতে হবে। মুজিবুর রহমান আরও বলেন, দেশের অনেক জায়গার রাস্তাঘাটের অবস্থা খারাপ। বিশেষ করে কিশোরগঞ্জ, জামালপুর, খুলনা, সাতক্ষীরা ও বরিশালের রাস্তা দ্রুত মেরামত করতে হবে।