রাস্তায় আসুন, দেখি কার ক্ষমতা বেশি
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অভিযোগ করেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া অন্তর্বর্তীকালীন সরকারের কথা বললে তাঁর ডানে-বাঁয়ে যাঁরা আছেন, তাঁরা তাঁকে অভ্যুত্থান করার পরামর্শ দেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে গঠন করা যায়, তার জন্য বিরোধী দলকে সংসদে এসে আলোচনা করতে হবে।আজ শনিবার দুপুরে পঞ্চগড় মুখ্য বিচারিক হাকিম আদালতের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করার জন্য বিএনপি ১২ মার্চের ধ্বংসাত্মক কর্মসূচি দিয়েছে। এদিন আমাদেরও কর্মসূচি আছে, তবে তা রাজনৈতিক। বোমা হামলা, বাসে অগ্নিসংযোগ ও মানুষ হত্যার কর্মসূচি ছেড়ে রাস্তায় আসুন, দেখি কার ক্ষমতা বেশি।’আইন প্রতিমন্ত্রী বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করা রাষ্ট্রের দায়িত্ব। আরও একটি ট্রাইব্যুনাল গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যা আগামী মার্চের মধ্যে কাজ শুরু করবে।আইন মন্ত্রণালয় ১৮ কোটি দুই লাখ টাকা ব্যয়ে পঞ্চগড়ে চারতলাবিশিষ্ট মুখ্য বিচারিক হাকিম আদালতের ভবন নির্মাণ করছে।