রাস্তায় কাদা, তাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনের বাড়িতে যেতে রাস্তায় কাদা, তাই বিয়ে ভেঙে গেছে এক তরুণীর। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মধ্য কাশিমনগর গ্রামে। জানা গেছে, ওই গ্রামের এক তরুণীর সঙ্গে রায়পুর উপজেলার মিয়াবাড়ির এক ছেলের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হয়। গতকাল সকালে আংটি পরাতে কনের বাড়িতে যেতে পথে কাদায় দুর্ভোগ পোহান বরপক্ষের নারীরা। পরে বরপক্ষ জানিয়ে দেয়, রাস্তায় এত কাদা যে কোনো গাড়িই সেখানে যাবে না, তাই এ বিয়ে হবে না। রায়পুর প্রতিনিধি