রাস্তায় কুমির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাস্তার ওপর দিব্যি ঘোরাঘুরি করছিল পাঁচ ফুট লম্বা কুমিরটি। কিন্তু এ দৃশ্য পথচারীদের কাছে মোটেও মনোরম হলো না, হওয়ার কথাও নয়। এ যে ভয়ংকর প্রাণী! লোকজন বেশি আতঙ্কিত হওয়ার আগেই কুইন্সল্যান্ড পার্কের বন্য প্রাণী কর্মকর্তারা এসে কৌশলে পাকড়াও করে ফেললেন কুমিরটিকে। পরে জানা গেল, রাস্তার পাশের নর্দমা থেকেই উঠে এসেছিল প্রাণীটি। পার্কে নিয়ে ছেড়ে দেওয়ার জন্য কুমিরটিকে যখন গাড়িতে ওঠানো হচ্ছিল, তখন পাশ থেকে একজন মন্তব্য করলেন, ‘ওর জন্য একটি সঙ্গীর ব্যবস্থাও করুন আপনারা।’ অস্ট্রেলিয়ার কেয়ার্ন্স এলাকায় গত বৃহস্পতিবার ঘটে এ ঘটনা।  এপি