রাহাত ফতেহ আলী খানের কনসার্ট ২০ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মাসের ২৪ তারিখ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে আয়োজন করা হয়েছিল ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের কনসার্ট। কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি তখন স্থগিত করা হয়। এখন কনসার্টের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০ অক্টোবর একই ভেন্যুতে রাহাত ফতেহ আলী খানের কনসার্টটির আয়োজন করেছে কর্তৃপক্ষ। কনসার্টে গান করার জন্য ১৯ অক্টোবর ঢাকায় আসছেন উপমহাদেশের প্রখ্যাত এই গজলশিল্পী।আয়োজক প্রতিষ্ঠান মিররের স্বত্বাধিকারী শাহজাহান ভূঁইয়া জানান, ‘বাংলাদেশে রাহাত ফতেহ আলী খানের জনপ্রিয়তা রয়েছে। রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত কারণে গতবার আমরা অনুষ্ঠানটি করতে পারিনি। শ্রোতাদের প্রতি শ্রদ্ধা এবং তাঁদের চাহিদার কথা চিন্তা করেই আমরা পুনরায় অনুষ্ঠানটির দিনক্ষণ ঠিক করি। রাহাত ফতেহ আলী খান তাঁর বাংলাদেশের আসার ব্যাপারে একটি ভিডিও ক্লিপিংসে বার্তাও পাঠিয়েছেন।’ভিডিও ক্লিপিংসে রাহাত ফতেহ আলী খান ঢাকায় আসার ব্যাপারটি নিশ্চিত করেছেন।