রাহিদ এজাজ ডিক্যাবের সভাপতি, মজিদ সাধারণ সম্পাদক
প্রথম আলোর রাহিদ এজাজ এবং সমকাল-এর আবদুল মজিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০১১ সালের জন্য কূটনৈতিক সংবাদদাতা সমিতির (ডিক্যাব) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আজ মঙ্গলবার বিদায়ী সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে সমিতির বার্ষিক সাধারণ সভার পর জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।নির্বাচিত অন্য কর্মকর্তারা হলেন সহসভাপতি দ্য ডেইলি স্টার-এর রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক আমার দেশ-এর বশির আহমেদ, কোষাধ্যক্ষ চ্যানেল আইয়ের পান্থ রহমান ও অফিস সেক্রেটারি বাংলাভিশনের সালাউদ্দিন মাহমুদ।সমিতির নির্বাহী সদস্যরা হলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) আনিসুর রহমান, নয়াদিগন্তর ইমরান আলম, যুগান্তর-এর মাসুদ করিম, ইনকিলাব-এর শাহীন রাজা ও এনটিভির জহিরুল আলম।ডিক্যাব নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এপির ঢাকা ব্যুরো চিফ ফরিদ হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। বাসস।