রাহুল গান্ধীকে ৫০০ কোটি রুপির আইনি নোটিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের আসাম রাজ্যের বিরোধী দল অসম গণপরিষদের (অগপ) যুব সংগঠন নিয়ে বিরূপ মন্তব্য করায় জাতীয় কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধীর কাছে ৫০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার অগপের যুব শাখার সভাপতি কিশোর উপাধ্যায় এ নোটিশ পাঠান।সম্প্রতি এক বক্তব্যে রাহুল গান্ধী বলেছিলেন, জঙ্গিগোষ্ঠীর হাত ধরে অগপ দ্বিতীয় দফায় আসামের ক্ষমতায় এসেছিল। পরে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী তরুণ গগৈ রাহুলের বক্তব্যকে সমর্থন করে একই ধরনের কথা বলেছিলেন। এর জের ধরে আজ আইনি নোটিশ পাঠান কিশোর উপাধ্যায় । নোটিশে বলা হয়, ওই মন্তব্যের জন্য রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে, নইলে ক্ষতিপূরণ হিসাবে ৫০০ কোটি রুপি দিতে হবে। নোটিশের জবাব দিতে রাহুল গান্ধীকে ১৫ দিন সময় দেওয়া হয়।