রাহুল গান্ধীর প্রথমে মুখ্যমন্ত্রী হওয়া উচিত: নীতিশ কুমার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আগে কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধীকে প্রথমে মুখ্যমন্ত্রী হওয়ার পরামর্শ দিলেন বিহারের মুখ্যমন্ত্রী ও জনতা দলের নেতা নীতিশ কুমার। আজ সোমবার বিহারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে রাহুল গান্ধীর আনা দুর্নীতির অভিযোগের সমালোচনার প্রতিক্রিয়ায় চলমান বিধানসভা নির্বাচনের চতুর্থ পর্যায়ে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। নীতিশ কুমার বলেন, ‘বিহারের উন্নয়ন প্রকল্প নিয়ে রাহুল গান্ধীর অনেক অভিযোগ শুনেছি। তবে আমরা এগুলোকে তেমন গুরুত্ব দিচ্ছি না।’ তিনি বলেন, ‘শাসন-প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয় জানার জন্য রাহুল গান্ধীর আগে মুখ্যমন্ত্রী হওয়া উচিত।’ পিটিআই।