রাহুল গান্ধীর সভাস্থলে অস্ত্রধারী যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর সভাস্থল থেকে আজ বৃহস্পতিবার এক বন্দুকধারী যুবককে আটক করেছে পুলিশ। আমেথিতে এক সভায় তিনি বক্তৃতা দেওয়ার সময় সভাস্থলে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। স্টেশন হাউস কর্মকর্তা সরোজ কুমার সিং এ কথা জানিয়েছেন।সরোজ কুমার জানান, প্রদীপ কুমার সনি নামের ওই যুবক সভাস্থলে প্রবেশের চেষ্টা করলে গেট থেকে তাঁকে আটক করা হয়। এ সময় ওই যুবকের কাছ থেকে একটি লাইসেন্স করা বন্দুক উদ্ধার করা হয়। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।আটক যুবক দাবি করেন, তাঁর মা-বাবার হত্যার তদন্তের দাবি জানিয়ে একটি দরখাস্ত রাহুল গান্ধীকে দেওয়ার উদ্দেশেই তিনি সভাস্থলে প্রবেশের চেষ্টা করছিলেন। পিটিআই।