রাহুল তোতা পাখি নয়: কংগ্রেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের সমাজকর্মী আন্না হাজারের দুর্নীতিবিরোধী আন্দোলনের ব্যাপারে রাহুল গান্ধীর নীরবতার জবাব দিয়েছে কংগ্রেস। নিখিল ভারত কংগ্রেস কমিটির মুখপাত্র রেনুকা চৌধুরী বলেছেন, রাহুল তোতা পাখি নয় যে তিনি অন্যের ইচ্ছামতো কথা বলবেন।আন্না হাজারে দুর্নীতির বিরুদ্ধে আমরণ অনশনসহ নানাভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। সবাই আশা করছিল, কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধী এ বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য দেবেন। কিন্তু তাঁর নীরবতার বিষয়ে কংগ্রেস মুখপাত্রের কাছে সাংবাদিকেরা ব্যাখ্যা চান।সাংবাদিকদের প্রশ্নের জবাবে রেনুকা চৌধুরী বলেন, ‘আন্নার মতো তিনিও বাক-স্বাধীনতার সাংবিধানিক অধিকার ভোগ করেন। কিন্তু কেউ কেউ বা গণমাধ্যম চায় তিনি কথা বলুন। কিন্তু তিনি তোতা পাখি নন যে অন্য কারও ইচ্ছায় কথা বলবেন।’