রাহুলই কংগ্রেসের ভবিষ্যৎ নেতা: প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেছেন, কংগ্রেস সব সময়ই নতুন নেতৃত্বের পক্ষে। রাহুল গান্ধীকেই দলে ভবিষ্যৎ নেতা হিসেবে তুলে ধরা হবে। পশ্চিমবঙ্গের বীরভূমে পরিবারের সঙ্গে দুর্গোৎসবে যোগ দিতে আসা প্রণব গতকাল মঙ্গলবার এ মন্তব্য করে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।বিজেপির মতো নেতৃত্বে কংগ্রেস নতুন কাউকে সামনে আনবে কি না, জানতে চাইলে প্রণব বলেন, বিজেপি কী করছে—সেটা তাদের নিজস্ব ব্যাপার। আমরা সব সময়ই নতুন নেতৃত্বের পক্ষে। প্রণব মুখার্জি সম্প্রতি শেষ হওয়া বিধানসভার নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ওই নির্বাচনে তাদের অবস্থান কোথায়? তারা ৭২৫টি আসনে লড়াই করেছে। কটিতে জিতেছে? আগামী নির্বাচনেও তারা কী করতে পারে, সেটা দেখার অপেক্ষায় আছেন বলে তিনি মন্তব্য করেন। পশ্চিমবঙ্গে মাওবাদী সমস্যা প্রসঙ্গে কেন্দ্রীয় এই অর্থমন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা ও দক্ষতার ওপর তাঁর আস্থা আছে। এ ব্যাপারে কেন্দ্রীয় সরকার তাঁকে সব ধরনের সহায়তা দেবে।