রাহুলের বিয়ের কামনায় যজ্ঞ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী ও কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধীকে বলা হয় ভারতের সবচেয়ে উপযুক্ত পাত্র। তবে ৪২ বছর বয়সেও বিয়ে না করায় অনেকটাই হতাশ হয়ে পড়েছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুলের কর্মী-সমর্থকেরা। তাঁর আশু বিয়ের কামনায় গত বৃহস্পতিবার যজ্ঞের আয়োজন করে বিহারের মাধিপুরা জেলা কংগ্রেসের এক নেতা।‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়েছে, বিহারের নগর পরিষদের সদস্য কংগ্রেসের নেতা বিষ্ণুদেব প্রসাদ যাদব এই যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞে শুধু রাহুলের আশু বিয়ের কামনাই করা হয়নি, সঙ্গে উত্তর প্রদেশের নির্বাচনে জয়ের প্রার্থনাও করা হয়েছে। এই যজ্ঞ দেখতে হাজির হয় স্থানীয় বহু উত্সাহী জনতা।