রাহুলের লক্ষ্য ক্ষয়প্রাপ্ত ব্যবস্থার সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধী বলেছেন, তিনি নীরবে দেশটির ক্ষয়প্রাপ্ত ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। এ ক্ষেত্রে ডামাডোল পিটিয়ে নায়ক হওয়ার কোনো ইচ্ছাই তাঁর নেই।রাহুল গান্ধীকে লেখা ভারতের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ভি আর কিষণা আইয়ারের লেখা এক পত্রের জবাবে তিনি এ কথা বলেন বলে টাইমস অব ইন্ডিয়ার এক খবরে বলা হয়েছে।রাহুলকে উদ্দেশ্য করে ভি আর কিষণা আইয়ার তাঁর চিঠিতে বলেছেন, ‘আন্না হাজারের অনশনের মতো ঘটনা কেন ঘটে? এর একমাত্র কারণ দিল্লি দুর্নীতির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।’আইয়ারের পত্রের জবাবে রাহুল বলেছেন, ভারতের অন্যান্য সচেতন মানুষের মতো তিনিও ভারতের দুর্নীতি নিয়ে উদ্বিগ্ন। এই সমস্যাগুলো নিয়ে তিনি নীরবে কাজ করছেন। কারণ তাঁর ‘হিরো’ হওয়ার কোনো ইচ্ছা নেই।রাহুল আরও বলেন, ‘আপনি যা ভাবছেন, আমিও তা ভাবছি। আমি আমার অধিকাংশ কর্মসময় এ বিষয়টি নিয়ে চিন্তা করি এবং দেশের ক্ষয়প্রাপ্ত ব্যবস্থার উন্নয়নে কাজ করি। তবে পার্থক্য হলো, আপনি চিঠিতে অভিযোগ লিখে পার পেয়ে গেলেন। কিন্তু আমি তা পারি না। পরিবর্তনের ক্ষেত্রে আমি অনেক রূঢ় বাস্তবতার মুখোমুখি হই।’