রায় পুনর্বিবেচনার দাবি ছাত্রলীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ায় হতাশা প্রকাশ করেছে ছাত্রলীগ। তারা এই রায় পুনর্বিবেচনার জন্য দাবি জানিয়েছে।জামায়াত-শিবিরের ডাকা হরতালের প্রতিবাদে আয়োজিত মিছিল ও সমাবেশে ছাত্রলীগের নেতারা এ আহ্বান জানান। আজ মঙ্গলবার দুপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে কার্জন হল চত্বর পর্যন্ত একটি মিছিল করে ছাত্রলীগ। পরে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ‘মিরপুরের কসাইখ্যাত কাদের মোল্লার অপরাধের সর্বোচ্চ শাস্তি না হওয়ায় ছাত্রসমাজ সন্তুষ্ট নয়। তাই এই রায় পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, জামাত-শিবিরের সব ষড়যন্ত্র মোকাবিলায় বাংলাদেশ ছাত্রলীগ প্রস্তুত।ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, হরতাল ডেকে, মানুষ হত্যা করে আর চোরাগোপ্তা হামলা চালিয়ে মানবতাবিরোধীদের বাঁচানো যাবে না।