প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতের রায় মোতাবেক জিয়াউর রহমানকে ‘খুনি’ বলা যাবে না। আজ বুধবার সংসদে এ বিষয়ে রুলিং দেন স্পিকার আবদুল হামিদ। রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবসম্পর্কিত আলোচনায় সরকারি দলের সাংসদ ইকবালুর রহিম বলেন, আদালত জিয়াকে কুল ব্লাডেড মার্ডারার বলেছেন।এ সময় বিরোধীদলীয় সাংসদেরা হইচই শুরু করলে স্পিকার ‘ডেইলি স্টার’ ও ‘প্রথম আলো’র বরাত দিয়ে বলেন, আদালত বিচারপ্রক্রিয়াকে ঠান্ডা মাথার খুন বলেছেন। জিয়াকে সেই খুনের পরিকল্পনাকারী বলেছেন। সুতরাং রায় মোতাবেক জিয়াকে খুনি বলা যাবে না। খুনি বলা হলে তা কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে।বিরোধীদলীয় সাংসদেরা কর্নেল তাহের হত্যার বিচারপ্রক্রিয়া ও আদালতের সমালোচনা করে যেসব বক্তব্য দিয়েছেন, তাও কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হবে বলে স্পিকার জানান। তিনি বলেন, আদালত নিয়ে কটাক্ষ করা ঠিক নয়।