রায় মোতাবেক জিয়াকে খুনি বলা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদালতের রায় মোতাবেক জিয়াউর রহমানকে ‘খুনি’ বলা যাবে না। গতকাল বুধবার জাতীয় সংসদে এ বিষয়ে রুলিং দেন স্পিকার আবদুল হামিদ।গতকাল রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব-সম্পর্কিত আলোচনায় সরকারি দলের সাংসদ ইকবালুর রহিম বলেন, আদালত জিয়াকে কুল ব্লাডেড মার্ডারার বলেছেন।এ সময় বিরোধীদলীয় সাংসদেরা হইচই শুরু করলে স্পিকার ডেইলি স্টার ও প্রথম আলোর বরাত দিয়ে বলেন, আদালত বিচার-প্রক্রিয়াকে ঠান্ডা মাথার খুন বলেছেন। জিয়াকে সেই খুনের পরিকল্পনাকারী বলেছেন। সুতরাং রায় মোতাবেক জিয়াকে খুনি বলা যাবে না। খুনি বলা হলে তা এক্সপাঞ্জ করা হবে।স্পিকার জানান, বিরোধীদলীয় সদস্যরা আদালতের সমালোচনা করে যেসব বক্তব্য দিয়েছেন, তাও এক্সপাঞ্জ হবে। আদালত নিয়ে কটাক্ষ করা ঠিক নয়।এরপর বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেন, ‘আমরা কথা বলার সময় আপনি চোখ-কান খোলা রাখবেন।’জবাবে স্পিকার আবদুল হামিদ বলেন, ‘আমার চোখ-কান ভালো আছে। সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছি, ডাক্তার আমাকে সার্টিফিকেট দিয়েছেন।’