প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপক্ষ বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিন আহমেদের রায় পুনর্বিবেচনার আবেদন শুনানির উদ্যোগ নিয়েছে। রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক আজ মঙ্গলবার সকালে চেম্বার বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের আদালতে এই শুনানির আবেদন করেন। আগামীকাল বুধবার রায় পুনর্বিবেচনার আবেদনটি শুনানির দিন নির্ধারণের জন্য আদালতে তোলা হবে।আজ আদালত থেকে বেরিয়ে আনিসুল হক বলেন, দুজন মুত্যুদণ্ডপ্রাপ্ত আসামী রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করেছেন। দ্রুত শুনানির জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেছি। আগামীকাল রায় পুনর্বিবেচনার শুনানির দিন নির্ধারণের জন্য বিষয়টি আদালতে উঠবে।