রায়কে স্বাগত জানিয়েছেন এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক ঘোষণার পর এ রায়ের প্রতিক্রিয়া জানিয়ে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘উচ্চ আদালতের রায়কে স্বাগত জানাই। একই সঙ্গে এ রায়কে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করছি।’আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির ঢাকা মহানগরের এক ইফতার অনুষ্ঠানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরশাদ এ কথা বলেন। এ সময় মহানগর জাতীয় পার্টির সভাপতি কাজী ফিরোজ রশীদ তাঁর সঙ্গে ছিলেন।এরশাদ বলেন, জাতীয় পার্টি আদালতের প্রতি সব সময়ই শ্রদ্ধাশীল। তাই রায় নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই।