রায়গঞ্জে ইভ টিজিংবিরোধী মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘দূর করি পথের বাধা, মুক্ত করি নারীর চলাচল’ এ স্লোগানকে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-র উদ্যোগে ইভ টিজিংয়ের শিকার স্কুলছাত্রী রূপালী রানি বরাতীর হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর উপজেলার ধানগড়া চৌরাস্তা থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেন। পরে সমাজকর্মী আজহারুল ইসলামের সভাপতিত্বে এক সমাবেশে বক্তব্য দেন বিজয় কুমার সাহা, সালেহ মাহমুদ মিয়া, মো. লুৎফর রহমান, গোলাম মোস্তফা সরকার, উম্মে কুলসুম, শিল্পী রানি, আছাদুর রহমান, আবদুল মালেক, কামরুল হাসান, হালিমা বেগম প্রমুখ।