রায়গঞ্জে ট্রাক উল্টে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মালবোঝাই একটি ট্রাক উল্টে মাহমুদুল ইসলাম (২৫) নামের একজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার ঘুড়কা ইউনিয়নের রয়হাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহমুদুলের বাড়ি দিনাজপুরের ঘোড়াঘাট এলাকায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে দিনাজপুরগামী মালবোঝাই একটি ট্রাক ওই স্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের যাত্রী মাহমুদুল মারা যান। তবে ট্রাকের চালকসহ অন্যরা পালিয়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী সরকার বলেন, ট্রাকটি মহাসড়কের একপাশে সরিয়ে রাখা হয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।