রায়গঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার বিকেলে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ধানগড়া উচ্চবিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।খেলায় সোনাখাড়া ইউনিয়নের খৈচালা আদিবাসী বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়া কমিউনিটি বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন ডি এম আতিকুর রহমান, রইচ উদ্দিন, রেজাউল করিম তালুকদার, আমিনুল ইসলাম, মোখলেসুর রহমান, মোশারফ হোসেন সরকার, রহমত আলী, শেখ শহিদুল ইসলাম, ওসমান গনি, আজাদুর রহমান, আবু সাঈদ সরকার প্রমুখ।