রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাতটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড-সংলগ্ন কেশোরখালী ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কৃষ্ণচন্দ্র হালদার (৫৫)। তিনি চান্দাইকোনা হালদারপাড়ার বাসিন্দা।এলাকাবাসী সূত্রে জানা যায়, ঢাকা থেকে বগুড়াগামী মালবোঝাই একটি ট্রাক মহাসড়কের ওই ব্রিজের কাছে মাছ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্রকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটি আটক করতে পারলেও ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যান। এলাকাবাসী আরও জানায়, মহাসড়কের এই ব্রিজটি সরু হওয়ায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। গত এক মাসে আরও দুজন পথচারী একই জায়গায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। হাটিকুমরুল হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুন্নবী, নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই ফেরত দেওয়া হয়েছে।