রায়নায় মুগ্ধ ফ্লেমিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুরেশ রায়না নাকি শর্ট বল ভালো খেলতে পারেন না। এ অভিযোগের অবশ্য সত্যতাও আছে, গত বছর ইংল্যান্ড সফরে শর্ট বলেই যে বারবার হতাশায় পুড়তে হয়েছে তাঁকে! তবে নিজে নিউজিল্যান্ডের হলেও রায়নাকে ভালো করেই চেনেন স্টিফেন ফ্লেমিং। আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের ইতিহাসে একমাত্র সেঞ্চুরির মালিক রায়না। চেন্নাইয়ের কোচ হিসেবে রায়নাকে অনেক কাছ থেকে দেখে ক্রিকইনফোকে ফ্লেমিং বলছেন, রায়নার পারফরম্যান্সে তিনি মুগ্ধ। শর্ট বলে রায়নার যে দুর্বলতার কথা বলা হয়, কঠোর পরিশ্রম করে তা কাটিয়ে উঠেছেন এই ক্রিকেটার।আইপিএলে ভারতীয় দলের অন্যতম আবিষ্কার রায়না। গত তিন বছর ধরে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন তিনি। সদ্য সমাপ্ত আইপিএলের তৃতীয় আসর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। চেন্নাইয়ের শিরোপা জয়ের কারিগরও বলা চলে তাঁকে। তাঁর ব্যাটের ওপর ভর করেই ফাইনালে জয় পায় চেন্নাই। মাত্র ২৩ বছর বয়সে রায়না যেভাবে নিজেকে মেলে ধরেছেন তা অসাধারণ উল্লেখ করে ফ্লেমিং বলছেন, ‘রায়না বয়সের তুলনায় অনেক ভালো খেলছেন। এত অল্প বয়সে বিশ্বের সেরা সেরা বোলারদের সামনে তাঁর বুক চিতিয়ে দাঁড়ানোটাই আমাকে বিস্মিত করে।’ রায়নার এই সফলতার গোপন রহস্যটাও তুলে ধরেছেন ফ্লেমিং। কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবল রায়নাকে এ পর্যায়ে এনেছে বলে বিশ্বাস করেন নিউজিল্যান্ডের সাবেক এই তারকা। এর বাইরে ভারতের কোচ গ্যারি কারস্টেনকে কৃতিত্ব দিচ্ছেন তিনি। ফ্লেমিং বলেন, ‘আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবেই। আর এই আত্মবিশ্বাসটাই রায়নার রয়েছে। সে অনেক ইতিবাচক মানসিকতার। কোনো বোলারকে মোকাবিলা করতে ভয় পান না রায়না।