ডাক নাম: দ্য লোকটিন্যাটর, ইম্পেরিয়ালউচ্চতা: ৬ ফুট ২ ইঞ্চিওজন: ৮৪ কেজিজন্ম: ৩ আগস্ট, ১৯৮৪জন্মস্থান: ক্যানান্ডাইগুয়া, নিউইয়র্ক দেশ: যুক্তরাষ্ট্রপ্রিয় ও অন্যান্যঅন্য খেলা: বাস্কেটবল, সার্ফিংশহর: ফ্লোরিডা (দেশে), রোম (দেশের বাইরে)খাবার: ম্যাকডোনাল্ডসের খাবার পোশাক: আরমানিসংগীত: র্যাপ মিউজিকগায়ক: লিল ওয়েইনচলচ্চিত্র: চিচ অ্যান্ড চোং, আপ ইন স্মোকযার ব্যক্তিত্বে প্রভাবিত: বাবা স্টিভভুল সময়ে জন্ম। পাকিস্তানের সাবেক পেসার আকিব জাভেদের ক্ষেত্রে কথাটা খুব বেশি বলা হতো। প্রতিভা থাকা সত্ত্বেও মাত্র ২২টি টেস্ট আর ১৬৩টি ওয়ানডে খেলেই নীরবে আকিবকে যে অবসরে চলে যেতে হয়েছে, এর জন্য সবাই দায়ী করত তাঁর জন্মভাগ্যকে! তিনি জন্মে ছিলেন দুই ডব্লু—আকরাম-ওয়াকারদের সময়ে।আকিবের জন্মভাগ্যই পেয়েছেন রায়ান লোকিট। যুক্তরাষ্ট্রের এই সাঁতারু জন্মেছেন সাঁতার-বিস্ময় মাইকেল ফেল্পেসর সময়ে! নয়তো যে প্রতিভা, আত্মনিবেদন আর সাফল্য-বাসনা, অন্য সময়ে জন্মালে হয়তো প্রচারের সবটুকু আলোয় থাকতেন ২৭ বছর বয়সী লোকিট।আকিবের সঙ্গে লোকিটর জন্মভাগ্যের তুলনাটা একদিক থেকে ঠিক, আরেকদিক থেকে বেঠিকও। ওয়াসিম-ওয়াকারের আড়ালে থেকেই একদিন নিভে গেছে ক্রিকেটের আকিব-আলো। দুই বছর আগেও রায়ান লোকিটও ছিলেন তাই। ঢাকা ছিলেন এক বছরের ছোট ফেল্পেসর আড়ালে। কিন্তু গত দুই বছর ধরেই ফেল্প্স নামক মেঘের আড়ালে থেকে থেকেই উঁকি দিয়ে উঠেছেন লোকিট-সূর্য।ফেল্পেসর সঙ্গে ২০০৪ ও ২০০৮ অলিম্পিকেও অংশ নিয়েছেন। দুই অলিম্পিকে জিতেছেন ৬টি সোনাও। কিন্তু ফেল্পেসর আড়াল থেকে আলোয় আসার শুরু পরের বছরই। ২০১০ সালটি শুধুই লোকিটর। এ বছর প্যান প্যাসিফিক সাঁতার চ্যাম্পিয়নশিপে জেতেন ৬টি সোনা। শর্ট কোর্স চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম সাঁতারু হিসেবে গড়েন সাতটি পদক জয়ের রেকর্ড (ছয়টি সোনা, একটি রুপা)। এসব সাফল্যের স্বীকৃতিস্বরূপ ফেল্প্সকে পেছনে ফেলে ২০১০ সালের বিশ্বের বর্ষসেরা এবং আমেরিকার বর্ষসেরা সাঁতারু হন লোকিট।সাঁতারপুলে লোকিটর এই দাপট অব্যাহত ছিল কিছুদিন আগে শেষ হওয়া সাংহাই বিশ্ব চ্যাম্পিয়নশিপেও। ৬টি ইভেন্টে অংশ নিয়ে ৫টিতেই জিতেছেন সোনা। একটিতে ব্রোঞ্জ। এই সাফল্যের পর সাঁতার বিশ্বে আলোচনা এখন একটাই—ফেল্প্স নয়, লন্ডন অলিম্পিক হবে লোকিটর। তাঁর দৃষ্টিও সেদিকেই।কিন্তু কী আশ্চর্যের বিষয়, বিস্ময়কর এই সাঁতারু, সাঁতারু না হয়ে তিনি হতে পারতেন ফুটবলার, বাস্কেটবল কিংবা বেসবল খেলোয়াড়ও! ছোটবেলায় সেদিকেই বেশি ঝোঁক ছিল তাঁর। তবে পারিবারিক পটভূমিই শেষ পর্যন্ত সাঁতারে নিয়ে এসেছে তাঁকে। বাবা স্টিভ লোকিট ফ্লোরিডার এক সাঁতার ক্লাবের কোচ ছিলেন। ভাইবোনেরা সাঁতরাতেন নিয়মিত। তবে সাঁতারু হতেই হবে—পরিবারের পক্ষ থেকে এমন কোনো চাপ ছিল না লোকটি জুনিয়রের ওপর। সাঁতার পরিবারে জন্ম হওয়ায় ফুটবল, বেসবলের দিকে ঝোঁক থাকলেও লোকটির পুলে নামা মাত্র ৪ বছর বয়সে। বাবা সাঁতার কোচ হওয়ায় হাঁটতে শেখার পর থেকেই পুলের আশপাশে আনাগোনা। কমবেশি সব বাচ্চাই একটু দুরন্ত হয়। কিন্তু লোকিট ছিলেন একটু বেশিই। স্টিভের স্মৃতিচারণা, ‘বেশির ভাগ সময়ই উল্টাপাল্টা কাজ করত সে। পুলে কারও পা টেনে ধরত, পানিতে বুদ্বুদ তুলত, নিজেকে পুলের আড়ালে লুকিয়ে রাখত।’ পুলে ঝাঁপ দেওয়ার আগে শাওয়ারের নিচে গিয়ে দাঁড়াতেন লোকিট। গরম জলের ধারার নিচে কাটিয়ে দিতেন ৪৫ মিনিট। এরপর বের হয়ে আসতেন হাসি মুখে। সুইমিংপুলে আসার পর স্টিভকে কোনো কিছুই বলতে হতো না, নিজে নিজেই নিজের মতো করে সাঁতরাতেন লোকিট। বর্তমানের লোকটি কি আলাদা? মোটেও নয়, লোকিট বলছেন, প্রত্যেকটি দলেই কিছু অ্যাথলেট থাকে যারা নিয়ম ধরে খায়, ঘুমাই অনুশীলন করে। এমন নিয়মানুবর্তিতার পুরস্কার তারা পায় এবং তারা সবার শ্রদ্ধাভাজন। তিনিও তাদের শ্রদ্ধা করেন, কিন্তু নিয়ম ধরে চলাটা তাঁর ধাঁচে নেই।প্রতিভাবানরা তো এরকমই!