রায়ে সই করার ক্ষমতা নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেওয়া রায়ে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের সই করার ‘আইনগত অধিকার’ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া। তাঁর মতে, সাবেক এই প্রধান বিচারপতির রায়ে সই করার আইনগত অধিকার নেই।রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলো ডটকমকে রফিকুল ইসলাম মিয়া বলেন, রায় ঘোষণার ১৬ মাস পর সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক রায়ে সই করেছেন। তিনি এখন আর ‘সিটিং জাজ’ নন। তিনি এখন আর শপথের মধ্যে নেই। তাই এই রায়ে সই করার আইনগত অধিকারও তাঁর নেই। তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ের মিল নেই। সংক্ষিপ্ত রায়ে আরও দুই মেয়াদে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বলে বলা হয়েছিল। আশা করা হয়েছিল, পূর্ণাঙ্গ রায়ে এ বিষয়ে বিস্তারিত থাকবে। কিন্তু সংক্ষিপ্ত রায়ের শব্দগুলো পূর্ণাঙ্গ রায়ে নেই। বর্তমান মন্ত্রিসভা সংক্ষিপ্ত আকারে নির্বাচনকালীন দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। কিন্তু সংক্ষিপ্ত রায়ে এ ধরনের কিছু ছিল না।