রায়ের বিরুদ্ধে আপিল করবেন কাদেরের আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে আপিল করবেন তাঁর আইনজীবীরা। আজ মঙ্গলবার রায় ঘোষণার পর আসামিপক্ষের আইনজীবী নাজীব মোমেন এ কথা বলেন।নাজীব মোমেন বলেন, ‘আমরা এই রায়ে হতাশ হয়েছি। আমরা আশা করেছিলাম কাদের মোল্লা নির্দোষ প্রমাণিত হবেন। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।’আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন। এটি একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার দ্বিতীয় ও জামায়াতের কোনো শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে করা মামলায় প্রথম রায়।কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগ আনা হয়েছিল। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অভিযোগে তাঁর ১৫ বছর করে কারাদণ্ড হয়েছে। চতুর্থ অভিযোগ থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ অভিযোগে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।