রায়েরবাগে তুলা কারখানায় আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রায়েরবাগে আজ বৃহস্পতিবার একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে ফায়ার ফাইটার জিয়াউদ্দিন জানান, শর্ট সার্কিট থেকে বেলা ১১টা ২০ মিনিটে উত্তর রায়েরবাগে তুলার একটি কারখানায় আগুন লাগে। ডেমরা ও পোস্তগোলা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। বেলা দুইটা ২০ মিনিটে আগুন নেভে। আগুনে কারখানার পাশে থাকা রিকশার একটি গ্যারেজ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আমেনা বেগম (৪২) নামের এক নারী আহত হয়েছেন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।