রায়েরবাজারে ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর রায়েরবাজারে গতকাল সোমবার রাতে ট্রাকের ধাক্কায় সেকান্দার আলী (৬০) নামের একজন নিহত হয়েছেন।মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে ১০টার দিকে সেকান্দার রায়েরবাজার ভাঙ্গা মসজিদ-সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয়।ওসি আরও জানান, নিহত সেকান্দারের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি ঢাকায় তাঁর ছেলের বাসায় যাচ্ছিলেন। দুর্ঘটনার বিষয়ে নিহতের ছেলে মোশাররফ হোসেন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন।