রায়েরমহলে ফুটবল টুর্নামেন্ট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খুলনার রায়েরমহল স্পোর্টিং একাডেমির আয়োজনে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। টুর্নামেন্টের খেলাগুলো রায়েরমহল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। ১৮ আগস্ট একাডেমির সভাপতি খান রফি উদ্দিনের সভাপতিত্বে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান।টুর্নামেন্টে চারটি গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো ‘এ’ গ্রুপ: রায়েরমহল সবুজ সংঘ, আ. হালিম স্মৃতি সংসদ, মোসলেম স্মৃতি ক্রীড়া চক্র ও ইজাজ ফুটবল একাডেমি। ‘খ’ গ্রুপ: খুলনা রেসলিং ক্লাব, রংপুর কালীবাটি ইউনাইটেড ক্লাব, রণজিৎ ফুটবল একাদশ ও রূপরামপুর সমাজকল্যাণ সমিতি। ‘গ’ গ্রুপ: রায়েরমহল নীল দল, খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, এসবি আলী স্মৃতি সংসদ ও খুলনা ইউরো ক্লাব একাডেমি। ‘ঘ’ গ্রুপ: হাজি মুহম্মদ মহসীন ক্লাব, রূপক স্মৃতি, শামসুর রহমান স্মৃতি ফুটবল একাডেমি ও তাজ স্মৃতি সংঘ।