রিকি ও বিরাটের দিকে তাকিয়ে আছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই লেখা যখন আপনি পড়ছেন, তখন বিশ্বকাপ শুরু হয়ে গেছে। এটি হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ-উত্তর প্রথম বিশ্বকাপ। আমার বিশ্বাস, তিনটি দৈর্ঘ্যের ক্রিকেটেরই যে উজ্জ্বল সহাবস্থান থাকবে, এতে সেটি প্রতিষ্ঠা পাবে। তবে কী পরিমাণ খেলা হবে, সেটি যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটই সমানভাবে বিকশিত হবে।টি-টোয়েন্টি বিশ্বকাপকে কতটা প্রভাবিত করবে, আমি সেটি দেখতে খুব কৌতূহল নিয়ে বসে আছি। টেস্টকে যেভাবে প্রভাবিত করেছিল ওয়ানডে, তেমনিভাবে ওয়ানডের ওপর টি-টোয়েন্টির প্রভাব এই বিশ্বকাপেই দেখব বলে মনে হয়। আকর্ষণীয় হয়ে ওঠার অনেক উপকরণই তো ওয়ানডের মধ্যে রয়েছে। ওয়ানডের মধ্যে থাকে কিছু সুনসান মুহূর্ত, বিপর্যয়ের মধ্যে সুযোগ আসে ইনিংস পুনর্নির্মাণের এবং এমন পরিস্থিতিও যায় একজনই টুটি চিপে ধরল প্রতিপক্ষের। ম্যাচটা ৫০ ওভারের বলে কয়েকটি খণ্ড থাকে, থাকে খেলার নকশা গড়ে ওঠার রাস্তা, যা এটিকে করে তুলতে পারে শ্বাসরুদ্ধকর। প্রতিযোগিতার ঠাসা সূচির কারণে বিশ্বকাপ খুবই শরীর-মনের পরীক্ষা নেয়। নানা রকমের উদ্ভাবনী কীভাবে কাজে লাগানো হলো, সেটি দেখাও হবে খুব মজার। ব্যাটসম্যানরা হয়তো খেলল রিভার্স সুইপ বা সুইচ হিট। তবে একই মুদ্রায়, এটিও দেখা যে কীভাবে বোলাররা এসব শট সামাল দেয়। তারা দেবে স্লোয়ার বল, স্লোয়ার বাউন্সার, ক্রিজের সঠিক ব্যবহার এবং রাউন্ড দ্য উইকেটও হবে বোলারদের নতুন অস্ত্র। স্পিনারদের কীভাবে ব্যবহার করা হবে, সেই পরিকল্পনাও নিশ্চয়ই করা হয়েছে। আমি তো নিশ্চিত, উপমহাদেশের পরিবেশে কিছু দল ম্যাচের গোড়াতেই স্পিনার ব্যবহার করবে। আবারও বলছি, এই বিশ্বকাপটা উন্মুক্ত। ছয়-সাতটি দলের সুযোগ আছে। একগুচ্ছ খেলোয়াড়ের দিকে আমি তাকিয়ে থাকব। তবে এদের মধ্যেও রিকি পন্টিং ও বিরাট কোহলি দলের ভাগ্য গড়ে দিতে পারে। কয়েকটি ভিন্ন কারণে এই দুজনকে আমার বেছে নেওয়া। রিকির গ্রীষ্মটা কেটেছে খুব খারাপ, অস্ট্রেলিয়ায় ওয়ানডে খেলতে পারেনি ইনজুরির কারণে। সে খুব গর্বিত একজন ক্রিকেটার এবং এই টুর্নামেন্টকে সে নিজের মঞ্চ হিসেবে নিতে পারে। সে ছন্দে ফিরলে টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের অবিশ্বাস্য কীর্তিটি অস্ট্রেলিয়া গড়েও ফেলতে পারে। অন্যদিকে বিরাট এমন এক তরুণ, যে বিশ্বকাপে নিজের আগামনবার্তা ঘোষণা করতে উদগ্রীব। বড় মঞ্চে দুর্দান্ত কিছু করার সব সম্ভাবনাই তার মধ্যে আছে এবং আমার মনে হয়, দলের জন্য বড় অবদান রাখার এটাই সেরা সময় তার জন্য। প্রথম ম্যাচে সেঞ্চুরি করে সেই ইঙ্গিত কি সে দেয়নি?