রিকি পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্মভূমির চেয়ে বেশি প্রিয় দেশ যেমন আর কোনোটাই হতে পারে না, তেমনি ক্রিকেটারদের কাছে সবচেয়ে প্রিয় তাঁর ঘরের মাঠ। অথচ ভেবে দেখুন, হোবার্টের বেলেরিভ ওভালে রিকি পন্টিংয়ের প্রথম তিনটি টেস্ট ইনিংস ছিল ৪, ০ এবং ০! ক্যারিয়ারের একমাত্র ‘পেয়ার’ (ম্যাচের দুই ইনিংসেই শূন্য) তিনি পেয়েছেন এ মাঠেই! না, বেলেরিভ ওভালের সঙ্গে শত্রুতা নেই পন্টিংয়ের। বরং এমন শুরুর পরও এ মাঠে তাঁর গড় ৭৮.৫০! এ মাঠে তাঁর সুসম্পর্কের উদাহরণ হয়ে থাকল এই হোবার্ট টেস্টও। খেললেন ২০৯ রানের অনবদ্য এক ইনিংস।