রিচির উপস্থাপনায় সুর আর আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রী রিচি সোলায়মান এবার উপস্থাপনায় নাম লেখালেন। অনুষ্ঠানের নাম ‘সুর আর আনন্দ’। এরই মধ্যে অনুষ্ঠানটির শুটিং শেষ হয়েছে। এটি রিচির উপস্থাপনায় প্রথম কোনো টিভি অনুষ্ঠান। সুর আর আনন্দ অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘আমার পরিচালনায় নির্মিত নাটকগুলোর গানই থাকবে অনুষ্ঠানে। মোট ১৩ পর্বে অনুষ্ঠানটি নির্মিত হয়েছে। এরই মধ্যে অনুষ্ঠানটির একটি পর্ব প্রচারিত হয়েছে। শুনেছি, বাকি পর্বগুলোর প্রচার শুরু হবে মার্চ-এপ্রিলের যে কোনো সময়ে।’নাটকের গান নিয়ে নির্মিত সুর আর আনন্দ অনুষ্ঠানের প্রথম পর্বটি প্রচারিত হয়েছে এবারের ভালোবাসা দিবসে।সুর আর আনন্দ অনুষ্ঠানটি নির্মিত হয়েছে আপন আলো প্রোডাকশনের ব্যানারে।অনেক দিন বিরতির পর আবারও নতুন করে রিচি তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান নীলাঞ্জনা থেকে নাটক তৈরির কাজ শুরু করেছেন। নাটকের নাম অপেক্ষার বৃষ্টি। পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকে রিচির বিপরীতে অভিনয় করেছেন অপূর্ব। অপেক্ষার বৃষ্টি নাটকটির মাধ্যমে প্রায় দুই বছর পর রিচি ও অপূর্ব জুটি হয়ে অভিনয় করেছেন।নাটকটি প্রসঙ্গে রিচি জানিয়েছেন, ‘অপেক্ষার বৃষ্টি নাটকটি পুরোপুরি ভালোবাসার গল্প। চয়নিকা চৌধুরীর পরিচালনায় আমি ও অপূর্ব সর্বশেষ অভিনয় করেছিলাম। মজার ব্যাপার হচ্ছে, যখন আবার ফিরলাম তা-ও সেই একই পরিচালকের নাটকে।’‘অপেক্ষার বৃষ্টি’ নাটকে আরও অভিনয় করছেন সৈয়দ হাসান ইমাম ও শর্মিলী আহমেদ।