রিজভীর জামিন নাকচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে সচিবালয়ে ককটেলের বিস্ফোরণ ঘটানো ও তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর দুই মামলায় জামিন ও রিমান্ডের আবেদন নাকচ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ আদেশ দেন। এদিকে পৃথক এক আদালতে হাকিম আবদুল কাদের তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর মামলায় রিজভীর জামিন আবেদন নাকচ করেছেন।গত মঙ্গলবার শাহবাগ ও তেজগাঁও থানায় করা দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে শাহবাগ থানায় ১০ দিন ও তেজগাঁও থানায় পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত আজ শুনানির তারিখ নির্ধারণ করেন। রিমান্ডে নেওয়ার কোনো বিষয় না থাকায় আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় বিএনপির দ্বিতীয় দফা হরতাল চলাকালে সচিবালয়ে ককটেল বিস্ফোরণ ও তেজগাঁও থানায় গাড়ি পোড়ানোর ঘটনায় করা দুটি মামলায় রিজভীকে গত ৩০ এপ্রিল রাতে পুলিশ গ্রেপ্তার করে।