রিজভীর প্রতি মানবিক হতে স্ত্রীর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর সঙ্গে মানবিক আচরণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁর স্ত্রী আনজুমান আরা আইভি। আজ শুক্রবার রাতে তাঁর আদাবরের বাসায় সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।আনজুমান আরা বলেন, রিজভী ১৯৮৪ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনে আহত হন। তাঁর পায়ে গুলি লাগে। তা ছাড়া তিনি অসুস্থ। এই মানবিক দিকগুলো বিবেচনা করে তাঁকে যেন একটু ভালো পরিবেশে রাখা হয় এবং প্রয়োজনীয় চিকিত্সা দেওয়া হয়।রিজভীর স্ত্রী অভিযোগ করেন, তাঁর স্বামী গ্রেপ্তার হওয়ার পর তিনি গোয়েন্দা পুলিশ কার্যালয়ে কিছু কাপড় ও দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী পাঠিয়ে দেন। কিন্তু এর কোনো কিছুই তাঁর স্বামীকে দেওয়া হয়নি। একই কাপড় পরে তাঁকে থাকতে হচ্ছে। এর আগে রিজভীর বাসায় গিয়ে তাঁর স্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সাংসদ মোশাররফ হোসেন, বিএনপি নেতা শামসুদ্দিন, রফিকুল ইসলাম প্রমুখ।