রিজার্ভ ১৪০০ কোটি ডলার ছাড়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এই প্রথমবারের মতো এক হাজার ৪০০ কোটি মার্কিন ডলার (১৪ বিলিয়ন) ছাড়াল। আজ মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৪.১০৫ বিলিয়ন মার্কিন ডলার।বাংলাদেশ ব্যাংকের কার্যকরী পদক্ষেপ, রপ্তানিকারকদের বিশেষ প্রণোদনা, এফডিআই বৃদ্ধি, খাদ্য উত্পাদন বৃদ্ধিতে চালের আমদানি হ্রাস এবং জ্বালানি তেল আমদানিতে আইডিবির ঋণ সহায়তায় আমদানি ব্যয়ের চাপ হ্রাস ইত্যাদি কারণে রিজার্ভের এ অবস্থান।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ মাসেরও বেশি সময়ের আমদানি দায় মেটানো সম্ভব। রিজার্ভ বাড়ার কারণে মার্কিন ডলারের বিপরীতে টাকা আগের তুলনায় শক্তিশালী অবস্থানে রয়েছে।