রিপাবলিকানরা এখনো মনে করেন ওবামা মুসলমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দলের সমর্থকদের প্রতি তিনজনের মধ্যে একজন এখনো মনে করেন, প্রেসিডেন্ট বারাক ওবামা মুসলমান। ওবামা হোয়াইট হাউসে যাওয়ার পর প্রায় চার বছর পার হতে চললেও রিপাবলিকান ভোটারদের এই ধারণা এখনো রয়ে গেছে। সম্প্রতি পিউ রিসার্চ সেন্টারের এক জনমত জরিপে ওবামার প্রতি বিরোধী রিপাবলিকানদের এমন মনোভাবই পাওয়া গেছে।গবেষণা প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ জনমত যাচাইকারী গ্রেগ স্মিথ গতকাল বৃহস্পতিবার ওই জরিপের ফলাফল তুলে ধরে বলেন, ‘প্রেসিডেন্ট ওবামাকে মুসলমান বলে ধারণা পোষণকারী আমেরিকানদের সংখ্যা ২০০৮ সালের চেয়ে বেড়েছে। যেমন দেখা গেছে ২০১০ সালেও।’জরিপের ফলাফলে বলা হয়েছে, ওবামাকে মুসলমান বলে বিশ্বাস করেন এমন রক্ষণশীল রিপাবলিকান ভোটারদের সংখ্যা যদিও ২০১০ থেকে ২০১২ সালের মধ্যবর্তী সময়ে স্থির ছিল, এ মুহূর্তে সেটি ২০০৮ সালের চেয়ে দ্বিগুণের বেশি। অথচ খ্রিস্টান সম্প্রদায়ের গির্জার নিয়মিত উপাসকেরা বারবারই ওবামার ধর্মীয় বিশ্বাসের ব্যাপারে নিশ্চয়তা দিয়ে আসছেন। গত জুন ও জুলাই মাসে গবেষণা প্রতিষ্ঠানটি রিপাবলিকান দলের তিন হাজার সমর্থকের ওপর জরিপ পরিচালনা করে। এতে ১৭ শতাংশ জানান, তাঁরা ওবামাকে মুসলমান বলে বিশ্বাস করেন। এই সংখ্যা ২০০৮ সালের চেয়ে পাঁচ শতাংশ বেশি ও ২০১০ সালের চেয়ে তিন শতাংশ কম।এদিকে, যুক্তরাষ্ট্রের মুসলিম নেতারা ওবামার ধর্মীয় বিশ্বাস নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা বলেন, ওবামার ধর্মীয় পরিচয় খোলাসা করার অক্ষমতা মার্কিন রাজনীতির বিশৃঙ্খলারই বহিঃপ্রকাশ। তা ছাড়া, এটি মানুষের মধ্যে ইসলাম ভীতি বাড়িয়ে তোলারই আভাস। ওয়েবসাইট।