রিপাবলিকানরা কুকুরের মতো কথা বলছেন: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর রাজনৈতিক প্রতিপক্ষ রিপাবলিকান পার্টির নেতাদের তীব্র সমালোচনা করে বলেছেন, তাঁর সম্পর্কে রিপাবলিকানরা কুকুরের মতো কথা বলছেন। গতকাল সোমবার উইসকনসিনের মিলওয়াকিতে এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।‘অনেক দিন ধরেই কিছু ক্ষমতাশালী স্বার্থান্বেষী ব্যক্তি আমার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। তাঁদের কথাবার্তা কুকুরের মতো। তাঁরা আমার ব্যাপারে কখনোই খুশি নন। এটা আমার প্রস্তুত করা বক্তব্য নয়; কিন্তু এটাই সত্য।’ ওবামা তাঁর লিখিত বক্তৃতার বাইরে গিয়ে রিপাবলিকানদের সম্পর্কে ওই সমাবেশে এমনই আক্রমণাত্মক কথা বলেন।ওবামা আরও বলেন, ‘রিপাবলিকানরা নভেম্বরের নির্বাচনের সময়ও আমার বিরুদ্ধে একই ধরনের মিথ্যা প্রচারণা চালিয়েছেন। তাঁরা এখন মনে করছেন, তাঁদের নীতি জনগণ ভুলে গেছে। জনগণ ভাবছে, তাঁরা পরিশুদ্ধ হয়েছেন, পরিবর্তিত হয়েছেন। কিন্তু না, তাঁদের কোনো পরিবর্তনই আসেনি। তাঁদের অনুসৃত নীতি আমাদের মধ্যশ্রেণীকে ধ্বংস করে দিয়েছে; আমাদের অর্থনীতিকে ভুল পথে পরিচালিত করেছে।’—টাইমস অব ইন্ডিয়া।