রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করেছেন আদালত।আজ রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শহিদুল ইসলাম এ আদেশ দেন। রিমান্ডে নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আবেদন নাকচ করেন আদালত। একই সঙ্গে ফখরুলের পক্ষে করা জামিনের আবেদনও নাকচ করা হয়।পুলিশের কাজে বাধা ও ককটেল বিস্ফোরণের অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুলকে গ্রেপ্তার দেখিয়ে ১৬ জানুয়ারি ১০ দিন রিমান্ডের আবেদন করে পুলিশ।গত ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের রাজপথ অবরোধ কর্মসূচির দিন বিস্ফোরকদ্রব্য আইনে ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে পল্টন থানা ও কলাবাগান থানায় দুটি মামলা হয়। একই দিন গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৭টি মামলা হয়। এসব মামলায় মির্জা ফখরুলকে একের পর এক গ্রেপ্তার দেখানো অব্যাহত রয়েছে।এসব মামলার মধ্যে প্রথমে দুটি মামলায় ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে।