রিমান্ড শেষে আদালতে ২৩ আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলায় বৌদ্ধ ও হিন্দুপল্লিতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে ২৩ জনকে রিমান্ড শেষে আজ শনিবার সকালে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক হাকিম আদালতে পাঠানো হয়েছে।এর আগে গ্রেপ্তার করা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করা হলে গত বৃহস্পতিবার আদালত ২৩ জনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।ওই ঘটনায় করা দুটি মামলার তদন্ত কর্মকর্তা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বখতিয়ার উদ্দিন চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাঁদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না।গত রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জুয়াড়িখোলা গ্রামে বৌদ্ধ ও হিন্দুপল্লিতে হামলার ঘটনায় এ পর্যন্ত ৩১ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দুটি মামলা করা হয়েছে।