রিমান্ড শেষে কারাগারে মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিযবুত তাহরীরের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগে চার দিনের রিমান্ড শেষে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানো হয়েছে।আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ইসমাইল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। গোয়েন্দা পুলিশ রিমান্ড শেষে মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আবেদন করে। আদালত এ মামলায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।শুনানির সময় আসামিপক্ষের আইনজীবীরা আদালতকে বলেন, মাহমুদুর রহমানকে তিন দফায় পৃথক তিনটি মামলায় আট দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিকে রিমান্ডে অনাহারে রেখে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। বর্তমানে আসামি অসুস্থ। তাঁর সুচিকিত্সার প্রয়োজন। রিমান্ডে নেওয়ার আগে স্বাস্থ্যপরীক্ষা সাপেক্ষে রিমান্ডে নেওয়া প্রয়োজন।শুনানি শেষে আদালত কারা কর্তৃপক্ষকে বিধি অনুযায়ী স্বাস্থ্যপরীক্ষা করে সুস্থতা সাপেক্ষে তদন্ত কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।