রিমান্ড শেষে শেহনাজ কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইয়াবা সেবন ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার শেহনাজ রশিদকে এক দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম তানভীর আহমেদের আদালতে শেহনাজকে হাজির করা হয়। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালতে শেহনাজের পক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। আদালত জামিনের আবেদন নাকচ করে দেন।গত রোববার জিজ্ঞাসাবাদের জন্য শেহনাজকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়। একই ঘটনায় গ্রেপ্তার করা আরও তিনজনকে কারাগারে পাঠানো হয়। ইয়াবা সেবন ও ব্যবসার অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকার এক বাসা থেকে গত শনিবার ভোরে পুলিশ বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সুলতান শাহরিয়ার রশিদ খানের মেয়ে শেহনাজ রশিদ খান, তাঁর ভাসুর তায়েব জামান, মাহবুব হোসেন ও তৌহিদুল ইসলাম জিতুকে গ্রেপ্তার করে।