রিমান্ড শেষে সাঈদী কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে রিমান্ড শেষে আজ সোমবার কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ পাঁচ দফায় ১২ দিন রিমান্ড শেষে তাঁকে আদালতে হাজির করে।এ সময় সাঈদীর পক্ষে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করলে মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান তা নাকচ করে দিয়ে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে বাংলা একাডেমীর সামনে সন্ত্রাসীরা হুমায়ুন আজাদকে হত্যার চেষ্টা করে।ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হুমায়ুন আজাদ বিদেশে চিকিৎসার পর সুস্থ হন। গবেষণার কাজে জার্মানিতে অবস্থানকালে ওই বছরেরই ১১ আগস্ট তাঁর মৃত্যু হয়।