রিমান্ডে বাবরকে নির্যাতন না করতে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে রিমান্ডে নিয়ে নির্যাতন না করার নির্দেশ দিয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। বাবরের আইনজীবী মাহবুবউদ্দিন প্রথম আলোকে বলেন, আদালত রিমান্ডে নিয়ে নির্যাতন না করার নির্দেশ দিয়েছেন, পাশাপাশি এ ক্ষেত্রে এর আগে ২০০৩ সালে বিচারপতি হামিদুল হকের নির্দেশনাও অনুসরণ করতে বলা হয়েছে।নির্দেশনা কী ছিল, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রিমান্ডে নেওয়ার জন্য পর্যাপ্ত তথ্যপ্রমাণ থাকতে হবে। চিকিত্সকের মাধ্যমে আসামির স্বাস্থ্য পরীক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে নিশ্চিত হতে হবে।গত ২৮ জানুয়ারি কিবরিয়া হত্যা মামলায় বাবরকে গ্রেপ্তার দেখানো হয়।জানা যায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন। ওই ঘটনায় হবিগঞ্জে একটি মামলা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন।