রিমিক্স অ্যালবাম, ডিভিডি ও বই নিয়ে আসছেন গাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান শিল্পী লেডি গাগা মনস্টার বোল ট্যুরের সময় অসংখ্য গান করেছেন। সে সময় ধারণ করা ভক্ত ও দর্শকদের অদেখা কিছুু দৃশ্য নিয়ে একটি ডিভিডি বাজারে আসছে। সঙ্গে থাকছে একটি রিমিক্স অ্যালবাম। গত মে মাসে অ্যালবামটি মুক্তির পর টপচার্টে নাম লেখায়। পৃথিবীর ২৮টি দেশে শীর্ষ স্থান দখল করে গাগার বর্ন দিস ওয়ে অ্যালবামটি। সেই অ্যালবামের গানগুলোই রিমিক্স করে বাজারে ছাড়া হচ্ছে। ডিভিডি ও অ্যালবামটি আগামী ২১ নভেম্বর থেকে বাজারজাত করা হবে। একই দিন লেডি গাগার ৩৫০টি ছবিসংবলিত একটি বইও কিনতে পাওয়া যাবে। ছবিগুলো তুলেছেন বিতর্কিত আলোকচিত্রী টেরি রিচার্ডসন। রিলাক্সনিউজ।