রিমেক হচ্ছে ‘সাউন্ড অব মিউজিক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউড ক্ল্যাসিক ‘সাউন্ড অব মিউজিক’ নতুন করে তৈরি হচ্ছে অস্ট্রিয়াতে। এই ছবির মধ্য দিয়ে এই প্রথমবারের মতো অস্ট্রিয়াতে অভিষিক্ত হতে যাচ্ছে কোনো হলিউডি ছবি।‘সাউন্ড অব মিউজিক’ ১৯৬৫ সালে নির্মিত হয়। এতে অভিনয় করেছিলেন জুলি অ্যান্ড্রুস ও ক্রিস্টোফার প্লামার। আজ এত বছর পর এটি পুনরায় নির্মিত হতে যাচ্ছে এতে ছবির গল্পের স্পট অস্ট্রিয়াতে। একজন অস্ট্রীয় নাগরিক ব্যারন ফন ট্র্যাপ ও তাঁর সাত সন্তানের জীবনে সংগীত কী ধরনের প্রভাব বিস্তার করেছিল, তাই নিয়েই এর কাহিনি এগিয়েছিল। ছবির কাহিনির পুরো ব্যাপারটিই ছিল একটি সত্যি ঘটনা থেকে নেওয়া।জানা গেছে, অস্ট্রিয়াতে নির্মিতব্য নতুন ‘সাউন্ড অব মিউজিক’ তৈরি হবে জার্মান ভাষায়। অস্ট্রীয় দর্শকদের কথা মাথায় রেখে এতে অনেক কিছুরই পরিবর্তন করা হয়েছে।নতুন ‘সাউন্ড অব মিউজিকে’র পরিচালক ক্রিস্টিয়ান স্ট্রুপেক বলেন, ‘এটা সত্যি যে জার্মান ভাষা ছাড়া সাউন্ড অব মিউজিক ছবিটি অন্য সব ভাষাতেই অনেক জনপ্রিয় হয়েছে। তবে এখানকার দর্শকদের কাছে ছবিটির দৃশ্যায়নের ব্যাপারগুলো অনেক বেশি পরিচিত। নতুন কিছু নামের ব্যাপারেও আমরা চিন্তা-ভাবনা করছি। আমরা চিত্রনাট্যের ব্যাপারেও অনেক পরীক্ষা-নিরীক্ষা করছি। এমনকি লোকেশনের ব্যাপারেও আমাদের ভাবতে হচ্ছে। মানুষের জানা উচিত, কোনোকিছুই অপরিবর্তনীয় নয়।’ রয়টার্স।