রিহান্নার মোমের মূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অমরত্ব’ পেতে যাচ্ছেন রিহান্না। লন্ডনে মাদাম তুসোর জাদুঘরে খ্যাতিমান পশ্চিমা গায়িকা ব্রিটনি স্পিয়ার্স, কাইলি মিনোগ, লেডি গাগা ও প্রয়াত এমি ওয়াইনহাউসের পাশে তাঁর মোমের মূর্তিও ঠাঁই পাচ্ছে। সম্প্রতি ফিমেলফার্স্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, লাল চুলে, দীর্ঘ কালো পোশাকে দেখা যাবে মূর্তির রিহান্নাকে। মূর্তিটি বানাতে চার মাস লেগেছে। আর খরচ পড়েছে পাক্কা দেড় লাখ পাউন্ড। সম্প্রতি উত্তর আয়ারল্যান্ডের একটি শস্যখেতে মিউজিক ভিডিওর কাজ করতে গিয়ে এক কৃষকের ধাতানি খেয়েছেন রিহান্না। মিউজিক ভিডিওর দৃশ্য ধারণের একপর্যায়ে তিনি গা থেকে কাপড় খোলা শুরু করেছিলেন। জনসমক্ষে কাণ্ডজ্ঞানহীনের মতো এমন আচরণ দেখে রিহান্নাকে রীতিমতো ধমক দিয়েছিলেন ওই কৃষক। এদিকে মাদাম তুসোর জাদুঘরে বর্তমানে জাস্টিন বিবার, ডেভিড বেকহাম ও ব্র্যাড পিটের মতো তারকাদের মূর্তি তৈরির কাজ চলছে। আইএএনএস।