রিয়ান্নার স্বপ্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংগীত তারকা রিয়ান্নার অনেক দিনের স্বপ্ন লন্ডনভিত্তিক বিকল্প ধারার ব্যান্ড কোল্ডপ্লের শিল্পীদের সঙ্গে গাইবেন। হ্যাঁ, এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে তা বাস্তবে রূপ নেবে। রিয়ান্না তাঁর টুইটারে ভক্তদের উদ্দেশে এ কথা লিখে জানান। কন্টাক্টমিউজিক ডটকমে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার গ্র্যামি অ্যাওয়ার্ডসে চারটি বিভাগে মনোনয়ন পেয়েছেন রিয়ান্না। কোল্ডপ্লের মূল গায়ক ক্রিস মার্টিন ‘আমব্রেলা’ গানের এই গায়িকাকে গ্র্যামির অনুষ্ঠানে এক মঞ্চে গাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আইএএনএস।