রুনা লায়লাকে আমন্ত্রণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে মুখার্জি বাড়িতে প্রতি বছরই ঘটা করে আয়োজন করা হয় দুর্গাপূজা। প্রতি বছরই এই অনুষ্ঠানে বিভিন্ন সেলিব্রিটিদের আমন্ত্রণ জানানো হয়। জানা গেছে, এবার বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি তঁদের বাড়ির দুর্গাপূজায় রুনা লায়লাকে আমন্ত্রণ জানিয়েছেন। গত মঙ্গলবার দুপুরে রুনা লায়লা বলেন, ‘রানী মুখার্জির আমন্ত্রণ পেয়েছি। ১ অক্টোবর আমি মুম্বাই যাচ্ছি। ওখানে আট দিন থাকার ইচ্ছা আছে।’এদিকে গত সোমবার লন্ডন থেকে দেশে ফিরেছেন রুনা লায়লা। জানালেন, কোনো অনুষ্ঠান নয়, ওখানে মেয়ের সঙ্গে কয়েকটা দিন কাটিয়ে এসেছেন তিনি। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান অল কমিউনিটি ক্লাবে রুনা লায়লার একক গানের অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করেছে রূপকথা ইভেন্টস অ্যান্ড কমিউনিকেশন্স।